মোংলা পৌর নির্বাচনে ১ নং ওয়ার্ডের সম্ভাব্য প্রার্থী এস,এম কবির এর রয়েছে ব্যাপক জনপ্রিয়তা

মোঃমাসুদ পারভেজ,বাগেরহাট প্রতিনিধিঃ

আসন্ন মোংলা পোর্ট পৌরসভার সাধারণ নির্বাচনে মোংলা পৌরসভায় ১নং  ওয়ার্ডে কাউন্সিলর পদে এস,এম,কবির হোসেন এর রয়েছে ব্যাপক জনপ্রিয়তা। 

জনসেবার কারনে সাধারন মানুষের কাছে তিনি অত্যান্ত আস্থাভাজন ব্যক্তি হিসেবে ব্যাপক সু-পরিচিতি লাভ করেছেন।

কাউন্সিলর না হয়েও তিনি নিজেকে ব্যাস্ত রেখেছেন সাধারণ মানুষের সেবায়।সাধ্য অনুযায়ী সাহায্য করেছেন সাধারণ মানুষের।ভয়াবহ ঘূর্ণিঝড় আম্পানে ছিলেন সাধারণ মানুষের সাথে।করোনার এই মহা দূর্যোগেও তিনি রয়েছেন তাদের পাশে।তিনি নিজেকে মানুষের সেবায় উৎসর্গ করে দিতে চান।

স্থানীয় সাধারণ জনগন বলেন,আমরা আমাদের এই ১নং ওয়ার্ডে এস,এম,কবির ভাই এর মতো একজন জনপ্রতিনিধি চাই।তিনি আমাদের সকল বিপদাপদে এগিয়ে আসেন।রাত দিন যখনই চাই আমরা তাকে পাশে পাই।আসন্ন নির্বাচনে কবির ভাইকেই আমরা ১নং ওয়ার্ড কাউন্সিলর হিসেবে দেখতে চাই।

দল মত নির্বিশেষে সকল শ্রেনী-পেশার মানুষ তার আচার- ব্যবহারে মুগ্ধ। তাছাড়া তিনি বিভিন্ন সামাজিক, স্বেচ্ছাসেবী শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে মানুষের সেবা ও ব্যক্তিগত ভাবে  এলাকার অসহায়-গরীরদেরকে  সেবা অব্যাহত রেখেছেন।

রাজনীতিতে রয়েছে তার বলিষ্ঠ অবদান।যার কারন বর্তমানে তিনি মোংলা পৌর যুবলীগ এর সভাপতির  দায়িত্ব পালন করছেন । তাছাড়া তিনি  বিভিন্ন উন্নয়নমূলক সংগঠনের সাথে সংপৃক্ত রয়েছেন।

কাউন্সিলর প্রার্থী এস,এম,কবির হোসেন বলেন, মোংলা পোর্ট  পৌরসভার ১নং  ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে নির্বাচিত হলে  উন্নয়নের রােল মডেল হিসেবে পরিনত করবে তার নির্বাচনী এলাকা ১নং ওয়ার্ডকে।