লক্ষ্মীপুরে শহীদ বীর মুক্তিযোদ্ধা নুরনবী চৌধুরীর ১৮ তম মৃত্যুবার্ষিকী পালিত

মুজাহিদুল ইসলাম, লক্ষ্মীপুর:

লক্ষীপুর জেলার সদর, চন্দ্রগঞ্জ থানা ৮ নং দত্তপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি শহীদ বীর মুক্তিযুদ্ধা নুর নবী চৌধুরীর ১৮ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১৩ সেপ্টেম্বর রবিবার বিকেল ৪ ঘটিকার সময় স্মরণ সভা মিলাদ ও দোয়া অনুষ্ঠান আয়োজন করা হয়।

৮ নং দত্তপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এটি এম কামাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন।

৮ নং দত্তপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায়, সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের আহ্বায়ক মোঃ আবুল কাশেম চৌধুরী, এডভোকেট জসীমউদ্দীন, এডভোকেট রাসেল মাহমুদ মান্না, লক্ষ্মীপুর কৃষকলীগের সাধারণ সম্পাদক হিজবুল বাহার রানা।

উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ ও ছাত্রলীগ সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এসএম কামাল হোসেন সুমন, শহীদ বীর মুক্তিযোদ্ধা নূরনবী জ্যেষ্ঠ সন্তান। সভায় প্রধান অতিথি, বিশেষ অতিথি ও অন্যান্য অতিথিরা ২০০২ সালে ১৩ সেপ্টেম্বর চারদলীয় জোট সন্ত্রাসীদের গুলিতে নিহত বীর মুক্তিযুদ্ধা নুরনবী চৌধুরী ও তার সন্তান ছাত্রলীগ নেতা ইকবাল বাহার চৌধুরী বিপ্লবের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।