চট্টগ্রামে গোয়েন্দা বিভাগের অভিযানে ১,২২০ পিস ইয়াবা সহ গ্রেফতার ০২

সাজ্জাদ হোসেন চৌধুরী,চট্টগ্রাম প্রতিনিধি।।
চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের সহকারী পুলিশ কমিশনার জনাব কামরুল ইসলাম এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক জনাব বিশ্বজিৎ বর্মন এর নেতৃত্বে ০১নং টিম গোপন সংবাদের ভিত্তিতে ১৫ই সেপ্টেম্বর বিকাল ৪.৩০ মিনিট চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন নতুন ফিসারীঘাট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১,২২০ পিস ইয়াবা সহ জাফর আহমদ(২২) ও মোহাম্মদ হোসেন(২১)দ্বয়কে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে সিএমপির কোতোয়ালী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Share this news as a Photo Card

16 September 2020

চট্টগ্রামে গোয়েন্দা বিভাগের অভিযানে ১,২২০ পিস ইয়াবা সহ গ্রেফতার ০২

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে