স্ত্রীকে পরকীয়া থেকে ফেরাতে না পেরে প্রবাসীর ফেসবুক লাইভে এসে আত্মহত্যা

বিশেষ প্রতিনিধি ।।
যশোরের শার্শায় ফেসবুক লাইভে এসে স্ত্রীকে দোষারোপ করে বিষপানে আত্মহত্যা করেছেন বিদেশ ফেরত রফিকুল ইসলাম (৩৫) নামে এক যুবক।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত রফিকুল ইসলাম শার্শা উপজেলার নাভারন কাজিরবেড় গ্রামের দিদার আলীর ছেলে।
পরিবারে সুখ ফেরাতে অনেক স্বপ্ন নিয়ে মালয়েশিয়া পাড়ি জমিয়ে ছিলেন রফিকুল। পরিবারসহ ঘরে রেখে গেছিলেন পরিবারসহ স্ত্রী ও এক শিশু কন্যা। লালিত স্বপ্নগুলো ধরাও দিয়েছিল। গত আড়াই বছরে স্ত্রী নামে পাঠিয়ে ছিলেন ১৪ লাখ টাকাও। কিন্তু রফিকুল যখন ফিরলেন তখন কিছুই আর আগের মতো ছিল না। স্ত্রী জড়িয়ে পড়েন পরকীয়া। তাকে ফেরাতে না পেরে শেষে নিজেই নিয়ে নেন আত্মঘাতি সিদ্ধান্ত, বিষপানে আত্মহত্যা করেন রফিকুল।
রফিকুলের পরিবার জানায়, চার বছর আগে রফিকুরের বিয়ে হয়। পরিবারে সুখের আশায় রফিকুলে বিদেশে যায়। এর পরেই তার স্ত্রী পরকীয়ায় জড়িয়ে পড়ে। রফিকুলের পাঠানো টাকা পয়সা ও আসবাব নিয়ে সটকে পড়ে স্ত্রী। বিদেশ থেকে এসে রফিকুল স্ত্রী সন্তানকে পেতে ব্যাকুল হয়ে ওঠে। এমনকি সন্তানকে একবার দেখতেও কিন্তু ব্যর্থ হয়। পরে ক্ষোভে অভিমানে বাড়িতে ফেসবুক লাইভে এসে কয়েকজনকে দায়ি করে আত্মহত্যা করে।
