মোংলা-রামপালে উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এর জন্মদিন পালন ও দোয়া অনুষ্ঠিত

মোঃমাসুদ পারভেজ,বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
পরিবেশ, বন ও জলাবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বাগেরহাট-৩ মোংলা-রামপাল আসনের সংসদ সদস্য বেগম হাবিবুন নাহার এর জন্মদিন উপলক্ষে মোংলা সরকারি কলেজের আয়োজনে কলেজ মিলনায়তনে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শুক্রবার বিকেল ৩টায় কেক কাটা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোংলা সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ গোলাম সরোয়ার।সবার অনুরোধে কেক কাটা অনুষ্ঠানে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে ঢাকা থেকে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার ও কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শিক্ষাবিদ সুনীল কুমার বিশ্বাস।
কেক কাটা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রভাষক মোঃ আনোয়ার হোসেন, প্রভাষক কুবের চন্দ্র মন্ডল, প্রভাষক শ্যামা প্রসাদ সেন, ড. অসিত বসু, ড. অপর্ণা অধিকারী, প্রভাষক প্রদীপ অধিকারী, প্রভাষক সাহারা বেগম, প্রভাষক মমতাজ বেগম প্রমূখ।
জন্মদিনের অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন প্রভাষক মাহবুবুর রহমান ও প্রভাষক মনোজ কান্তি বিশ্বাস।
প্রধান অতিথির বক্তৃতায় উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি বলেন জীবন মানুষের সবচেয়ে প্রিয় সম্পদ।তাই এমন ভাবে বাঁচতে হবে যাতে মৃত্যুর মুহুর্তে মানুষ বলতে পারে আমার সমগ্র জীবন আমার সমগ্র শক্তি আমি ব্যয় করেছি এই দুনিয়ার সবচেয়ে বড় আদর্শের জন্য, মানুষের মুক্তির সংগ্রামে ও সেবায়।
রামপালেও যুবলীগের উদ্যোগে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপ- মন্ত্রী হাবিবুন নাহার এর জন্মদিন পালিত হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টায় উপজেলার ঝনঝনিয়া বাজারের অস্থায়ী কার্যালয়ে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনির আহমেদ প্রিন্স এর সভাপতিত্বে সামাজিক দূরত্ব বজায় রেখে কেক কেটে জন্মদিন পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সালিমা আক্তার উর্মি, শরীফুল ইসলাম, মো. বাকিবিল্লাহ, দেলোয়ার হোসেন, গোলাম ইয়াছিন রাজু, মাহাফুজুর রহমান, ফজলুর রহমান, বায়েজিদ হোসেন, জাকারিয়া হোসেন, সাব্বির হোসেন, নজরুল ইসলাম, রনি, রুবেল, মোকাররম, রিংকু, তানু প্রমুখ। এ সময় নেতৃবৃন্দ উপ-মন্ত্রী হাবিবুন নাহার এর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করা হয়।
এছাড়াও উপ-মন্ত্রী হাবিবুন নাহার এর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় মোংলা উপজেলার বিভিন্ন মসজিদ ও এতিমখানা মাদ্রাসায় দোয়ার আয়োজন করা হয়।
