রায়পুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ও মাদক ব্যবসায়ী সহ গ্রেফতার-০২

রায়পুর সংবাদদাতা ।।
লক্ষ্মীপুর জেলার রায়পুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ও মাদক ব্যবসায়ী সহ গ্রেফতার–০২ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শনিবার(১৯ সেপ্টেম্বর)অভিযান পরিচালনা করিয়া তাদের গ্রেফতার করা হয়।
রায়পুর থানার অফিসার ইনচার্জ জনাব আবদুল জলিল মহোদয়ের নেতৃত্বে এসআই আব্দুল আলীম, এসআই আব্দুল কুদ্দুছ সংগীয় ফোর্স সহ বিশেষ অভিযান পরিচালানা করিয়া সাজাপ্রাপ্ত পলাতক আসামী মনিরুল ইসলাম(৪০) এবং ইয়াবা ট্যাবলেট(মাদক) সহ মাদক ব্যবসায়ী মোঃ নান্নু মিয়া মিজি(৫০)কে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।
