আল্লামা আহমদ শফীকে নিয়ে কটুক্তি, শাস্তির দাবিতে কুতুবপুর ইউনিয়নে বিক্ষোভ

রাকিবুল হাসান ।।
হেফাজতে  ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী গত ১৮ সেপ্টেম্বর ইন্তেকাল করেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে আলেম সমাজ ও সাধারণ মানুষের মাঝে।তার মৃত্যুতে শোক প্রকাশ করেন দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ দেশের  সর্বস্তরের জনগণ।
আল্লামা আহমদ শফীর মৃত্যুতে আলাউদ্দিন জিহাদী নামের এক ব্যক্তি কটুক্তি করে ফেসবুকে স্ট্যাটাস দেন। তার   স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো,”আল হামদুলিল্লাহ,জাহান্নামের নিকৃষ্ট কুকুর আহমদ শফির ওরফে লালা শফির ইন্তেকালে গভীর সুখ প্রকাশ করছি।
“ঈদ মোবারক”
তার সেই স্ট্যাটাস মুহূর্তে ভাইরাল হয়ে পড়ে। তার সেই স্ট্যাটাসের প্রতিবাদে নারায়ণগঞ্জের কুতুবপুর ইউনিয়নের তাইজউদ্দিন সুপার মার্কেটে ওলামায়ে কেরামের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভে তৌহিদী জনতা আলাউদ্দিন জিহাদীর বিচারের দাবিতে স্লোগান দিতে থাকে।
উক্ত বিক্ষোভে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ফেরদৌসুর রহমান, সভাপতি ওলামা-পরিষদ নারায়ণগঞ্জ মহানগর।
সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা সাঈদ আহমদ জুনাইদ। মুহতামিম,মাদরাসা দারুস সুন্নাহ মামুদপুর।
উক্ত বিক্ষোভের বক্তব্য দেন অত্র এলাকার ওলামায়ে কেরাম, বর্তমান ও সাবেক জনপ্রতিনিধিরা। সকলে আলাউদ্দিন জিহাদীর শাস্তি দাবি করেন।