লক্ষ্মীপুরে দিঘলী ইউপি নির্বাচনে অংশগ্রহন করতে যাচ্ছে তরুণ সমাজকর্মী সহেল

ফয়সাল মাহমুদ,লক্ষ্মীপুর ।।

বিশ্ব জুড়ে করোনা ভাইরাস কবে শেষ হবে এ প্রশ্নের উত্তর এখনো অজানা হলেও এর মধ্যেই দেশে সময় ঘনিয়ে আসছে ইউনিয়ন পরিষদ (ইউপি-২০২১) নির্বাচনের।

আইন অনুযায়ী আগামী বছরের মার্চের তৃতীয় সপ্তাহের আগে ইউপি নির্বাচন শুরু করতে হবে, আর শেষ করতে হবে জুনের আগেই। এ ইউনিয়ন পরিষদের নির্বাচন কে কেন্দ্র করে প্রার্থীদের মাঝে চলছে জোর প্রচারণা।

তারই ধারাবাহিকতায় ইউপি সদস্য পদে প্রার্থী হাওয়ার ঘোষণা দেন তরুন সমাজ সেবক সহেল রানা। তিনি লক্ষীপুর সদর উপজেলার ১৩ নং দিঘলী ইউনিয়ন পরিষদের ০৫ নং ওয়ার্ড মেম্বার পদে নির্বাচন করতে আগ্রহ প্রকাশ করেছেন।

সদর উপজেলার দিঘলী ইউনিয়নের ০৫ নং ওয়ার্ডের ভোটারদের সাথে কথা হলে তারা জানান, নির্বাচন ঘিরে তাদের প্রত্যাশা ও অনুভূতি আকাশছোঁয়া। সময় এখন বাংলাদেশের। সময় এখন তারুণ্যের। এই সময় শুধু নয়, ভবিষ্যতের সময়ও তারুণ্যের। ভবিষ্যতের বাংলাদেশও তরুণদের জন্যই। আর তারুণ্যের উপযোগী বর্তমান বিনির্মাণ করা গেলেই কেবল- ভবিষ্যত হবে বাংলাদেশের। তাই দিঘলী ইউনিয়নের ০৫ নং ওয়ার্ডে তরুণ প্রার্থী হিসেবে সহেল রানা কে দেখতে চায়।

এ বিষয়ে সহেল রানা বলেন, তরুন প্রজন্মেই আগামীর কর্ণধার তরুণরা জীবিত থাকতে যদি ৫০- ৬০ বছরের বৃদ্ধরা দেশ চালায়। সে দেশ কাঙ্খিত সফলতা অর্জন করতে পারে না! জনপ্রতিনিধি থেকে সর্বত্র তরুণদের বিচরণ হোক! আমি প্রার্থী হিসেবে আগ্রহ প্রকাশ করেছি তবে সবাই আমার জন্য দোয়া ও সহোযোগিতা করবেন। আমি যাতে নির্বাচনে অংশ করে বিজয় হতে পারি ।