কালিগঞ্জ থানায় ২ জন আসামি গ্রেফতার সহ ৬ টি বাইসাইকেল উদ্ধার

শেখ আল মামুন,সাতক্ষীরা প্রতিনিধি ।।
সাতক্ষীরার কালিগঞ্জ থানায় চুরি মামলার ২ জন আসামি গ্রেফতার সহ ৬ টি বাইসাইকেল উদ্ধার করেছে পুলিশ।
সোমবার(২১ সেপ্টেম্বর) কালিগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া তাদের গ্রেফতার করা হয়।
সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মোস্তাফিজুর রহমান, পিপিএম(বার) মহোদয়ের দিকনির্দেশনায় সিনিয়র সহকারী পুলিশ সুপার জনাব মোঃ ইয়াছিন আলী, কালিগঞ্জ সার্কেল এর সার্বিক তত্ত্বাবধানে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ দেলোয়ার হুসেন এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মিজানুর রহমান, এসআই/মো: জিয়াউর রহমান সংগীয় ফোর্স সহ ইং-২১/০৯/২০২০ খ্রিঃ তারিখ কালিগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া চুরি মামলার ০২(দুই) জন আসামি গ্রেফতার সহ ৬ টি বাইসাইকেল উদ্ধার করেন।
গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে সোপর্দ করা হয়।
