রাউজানে আগুনে পুড়ে যাওয়া পরিবারের মধ্যে বস্ত্র ও খাদ্যসামগ্রী প্রদান

এম জামশেদুল আলম,রাউজান(চট্রগ্রাম) প্রতিনিধি।

চট্রগ্রাম জেলার রাউজান উপজেলার, রাউজান পৌরসভা ৪নং ওয়ার্ডের জানালী হাটে ঘর-বাড়ী পুড়ে যাওয়া পরিবারে মধ্যে প্রয়োজনীয় বস্ত্র ও খাদ্যসামগ্রী প্রদান করা হয়। 
রাউজানের সাংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী’র নির্দেশে আজ (২১শে সেপ্টেম্বর) সোমবার বিকাল ৪টার সময় আগুনে বিধ্বস্ত হওয়া সেই পরিবারের বাড়িতে গিয়ে এই সামগ্রী প্রদান করেন রাউজান পৌরসভা প্যানেল মেয়র জমির উদ্দিন পারবেজ।খুব শীঘ্রই পুড়ে যাওয়া পরিবারের জন্য নতুন ঘর তৈরী করে দেওয়ার কথা জানান তিনি।
সেই সময় উপস্থিত ছিলেন চট্রগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পিবলু দে,সেন্ট্রোল বয়েজের সভাপতি সাইদুল ইসলামসহ রাউজান উপজেলার আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীগন।