রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র হতে ভারতীয় নাগরিকের মরদেহ উদ্ধার

মোঃমাসুদ পারভেজ,বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটের রামপালে নির্মানাধীন তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে প্রভাত কুমার সিং(৩৭) নামের এক ভারতীয় শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে তাপবিদ্যুৎ কেন্দ্রের মধ্যে একটি বাশের সাকোঁর সাথে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করে রামপাল থানা পুলিশ।

প্রভাত কুমার সিং ভারতের বিহারপাঞ্জাব এলাকার গুরুদাসপুর থানার বহমনি গ্রামের জনক কুমার সিং এর ছেলে। তার পাসপোর্ট নাম্বার আরএস ৫২১০৭৪০।

রামপাল থানার ওসি মোঃ মনজুরুল আলম জানান,খবর পেয়ে আমরা প্রভাত কুমার সিংয়ের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছি। ময়না তদন্ত শেষে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের হিমাগারে রাখা হবে।ভারতীয় দূতাবাসের সাথে যোগাযোগ করে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।এ ঘটনায় রামপাল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উপ-প্রকল্প পরিচালক মোঃরেজাউল করিম জানায়, রোববার রাত পৌনে বারোটার দিকে প্রভাত সিং বন্ধুদের সাথে কলোনির সামনে কথা বলছিল। হঠাৎ একটা ফোন আসলে প্রভাত কুমার সিং ফোন রিসিভ করে কথা বলতে বলতে সামনে দিকে চলে যায়।এরপর অন্য শ্রমিকরা ব্যারাকে ঘুমিয়ে পড়ে।সকালে ঘুম থেকে উঠে প্রভাতকে দেখতে না পেয়ে চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন অন্য শ্রমিকরা।এক পর্যায়ে ব্যারাকের অদূরে একটি বাশের সাকোঁর সাথে প্রভাত সিংয়ের ঝুলন্ত মরদেহ দেখতে পায়।

তিনি আরও বলেন, ইনডোয়েন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিক হিসেবে ১৮ আগস্ট তাপবিদ্যুৎ কেন্দ্রে আসেন।তবে কি কারণে সে আত্মহত্যা করেছে সে বিষয়টি আমরা জানতে পারিনি।

Share this news as a Photo Card

22 September 2020

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র হতে ভারতীয় নাগরিকের মরদেহ উদ্ধার

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে