মোংলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মোঃমাসুদ পারভেজ,বাগেরহাট প্রতিনিধি ।।

বাগেরহাটের মোংলা উপজেলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।মোংলা উপজেলাকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য প্রতি মাসে এ ধরনের সভার আয়োজন করা হয়।এতে প্রশাসনের সকল কার্যক্রম যথাযথ ভাবে তদারকি করা হয়।

বুধবার (২৩সেপ্টেম্বর) সকাল ১০.৩০মিঃ মোংলা উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার এর সভাপতিত্বে মোংলা উপজেলা পরিষদের অফিসার্স ক্লাবে  উক্ত সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন,মোংলা উপজেলা পরিষদ এর চেয়ারম্যান আবু তাহের হাওলাদার,ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন,মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস কামরুননাহার হাই।

এছাড়া আরও উপস্থিত ছিলেন-উপজেলা সহকারী কমিশনার(ভূমি)নয়ন কুমার রাজবংশী,মোংলা থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী,মোংলা পৌর আওয়ামীলীগ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান,উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন,৪নং মিঠাখালি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইস্রাফিল হাওলাদার,চাঁদপাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোল্যা তারিকুল ইসলাম,চিলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গাজী আকবর হোসেন,সুন্দরবন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ কবির উদ্দিন,সরকারী টি,এ,ফারুক স্কুল এন্ড কলেজ এর অধ্যাক্ষ আলহাজ্ব মোঃ আবু সাইদ খাঁন প্রমূখ।

Share this news as a Photo Card

23 September 2020

মোংলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে