মার্কিন বিমানবাহী রণতরীর ছবি প্রকাশ করেছে ইরান

শেখ আল মাসুদ,ইরান ।।

মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস নিমিটজের নেতৃত্বাধীন নৌবহরের তৎপরতা পর্যবেক্ষণের ছবি প্রকাশ করেছে ইরান।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি দেশে তৈরি ড্রোন বহরের সাহায্যে মার্কিন নৌবহরের সার্বিক তৎপরতা পর্যবেক্ষণ করেছে।

গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস নিমিটজের নেতৃত্বে মার্কিন নৌবহরটি পারস্য উপসাগরে প্রবেশ করেছে। এটি হরমুজ প্রণালীও অতিক্রম করে। প্রথম থেকেই মার্কিন নৌবহরের সার্বিক তৎপরতা পর্যবেক্ষণ করেছে ইরানের ড্রোন বহর।ইরানি ড্রোনগুলো থেকে পাঠানো ছবি থেকে নৌবহরের যুদ্ধযানগুলোর গতি-প্রকৃতিসহ রণতরীতে অবস্থানরত জঙ্গিবিমানগুলোর অবস্থা স্পষ্ট বুঝা যাচ্ছে।

আমেরিকার এই নৌবহরে নিমিটজ রণতরীর সঙ্গে রয়েছে ডেস্ট্রওয়ারসহ কয়েকটি যুদ্ধজাহাজ। ইরান প্রথম থেকেই বলে আসছে, পারস্য উপসাগরে যেকোনো বিদেশি বাহিনীর সব তৎপরতা তাদের পুরোপুরি পর্যবেক্ষণে রয়েছে।

Share this news as a Photo Card

24 September 2020

মার্কিন বিমানবাহী রণতরীর ছবি প্রকাশ করেছে ইরান

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে