লালমনিরহাটে পানি বন্দি মানুষের মাঝে জেলা প্রশাসকের ত্রান বিতরন

মিজানুর রহমান,লালমনিরহাট প্রতিনিধি ।।

লালমনিরহাটে তিস্তা নদীর ভাঙন কবলিত এলাকায়, নতুন করে পানি বন্দি মানুষের মাঝে ত্রান সামগ্রী হাতে তুলে দিলেন, জেলা প্রশাসক আবু জাফর আহমেদ।এসময় পানি বন্দি সর্বস্ব হারানো মানুষ গুলো অবর্ণনীয় দুর্দশার কথা তুলে ধরেন।

বৃহস্পতিবার (২৪শে সেপ্টম্বর) লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর আহমেদ,আদিতমারি উপজেলা নির্বাহী কর্মকর্তা মনসুর উদ্দিন, আদিতমারি উপজেলার মহিষখোচা ইউনিয়নে, তিস্তা নদীর ভাঙনে বসত বাড়ি ফসলি, জমি, জিরাত সর্বস্ব হারানো মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরন করেন।

তিস্তার নদীর ভাঙনে গত কয়েক দিনে দুই শতাধিক বাড়ি ঘর নতুন করে নদীগর্ভে বিলীন হয়েছে।এক দিকে নদী ভাঙন অন্যদিকে পঞ্চম দফায় বন্যার কবলে পড়ে নতুন করে পানি বন্দি হয়েছে কয়েক হাজার মানুষ।চরগোবর্ধন এলাকার ভাঙন কবলিত মানুষ নতুন করে বন্যার কবলে পড়ে দিশ কূল হারিয়ে ফেলেছে।গতকয়েক দিনে টানা বৃষ্টিতে নতুন করে তিস্তার পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।ফলে নদী ভাঙন কবলিত মানুষ যে সড়কে আশ্রয় নিয়েছিল সেই আশ্রয়টুকু বন্যার পানিতে তলিয়ে গেছে।

ত্রান সামগ্রী নিতে আসা মানুষদের ভাগ্যে একটুকরো শুকনো জমি মেলেনি যেখান তারা দাঁড়াতে পারেন,তাই হাঁটু পানিতে ভিজে ত্রানবাহী নৌকা থেকে ত্রান গ্রহন করে এই অসহায় মানুষ গুলো।

জেলার নদী ভাঙন আর বন্যায় ক্ষতিগ্রস্থ পানি বন্দি মানুষের জন্য লালমনিরহাট জেলা প্রশাসন ১১৫মেট্রিক টন জিআর চাল ও ৮১০প্যাকেট শুকনো খাবার বরাদ্দ দেন।বৃহস্পতিবার জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আদিতমারি উপজেলার মহিষখোচা,সহ অন্যান্য বন্যা কবলিত এলাকায় ২৫মেট্রিক টন চাল ও ৩১০প্যাকেট শুকনো খাবার বিতরনের কার্যক্রম শুরু করেন,যা চলমান থাকবে বিতরন শেষ না হওয়া প্রযন্ত।

নদী ভাঙন কবলিত আশ্রয়হীন পানি বন্দি মানুষ তাদের দুর্দশা লাঘবে সরকারের কাছে তিস্তা নদীর পারে বসত বাড়ী, ফসলি জমি রক্ষার্থে স্থায়ী সমাধানের দাবী জানান।