সান্তাহারে প্রাক্তন শিক্ষার্থীদের বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন

হাবিব শিমুল,আদমদীঘি প্রতিনিধি ।।
বগুড়ার সান্তাহারে স্বনামধন্য বি.পি. উচ্চ বিদ্যালয়ের প্রক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচির আয়োজন করা হয়েছে। “গাছ লাগান, পরিবেশ বাঁচান” এই স্লোগানে এ বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করা হয়।
বৃহস্পতিবার(২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় সান্তাহার বি.পি. উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষ রোপনের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। সান্তাহার বি.পি. উচ্চ বিদ্যলয়ের প্রাক্তন ছাত্রদের নিয়ে গঠিত সামাজিক সংগঠন “আমরা বিপিয়ান” এই কর্মসূচির আয়োজন করে।
কর্মসূচির আহবানে ছিলেন বিপিয়ান গ্রুপের রূপকার সহকারী অধ্যাপক মাসুদ রানা, আল-সায়াদ পারভেজ, নাফিফ আরেফীন নিবিড়, সাংবাদিক রাকিবুল হাসান রাকিব, সাংবাদিক রাহুল পারভেজ জিসান,তানভীর রহমান তনু।
এ সময় উপস্থিত ছিলেন সান্তাহার বি.পি. উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পবিত্র কুমার ভৌমিক, বি.পি. উচ্চ বিদ্যালয়ের মানেজিং কমিটির বিদ্যোৎসাহী সদস্য কানাই দেবনাথ, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, মানেজিং কমিটির সদস্য ডিএম দুলাল, পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, প্যানেল মেয়র জার্জিস আলম রতন, জেলা পরিষদ সদস্য আলহাজ্ব জাহিদুল বারী, সিএনজি মালিক সমিতি সাধারণ সম্পাদক মতিউর রহমান টিটু, সান্তাহার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোসলেম উদ্দিন প্রামাণিক, উত্তম কুমার ভৌমিক, সপ্তক কুমার ভৌমিক, আতাউর রহমান,ইবনে সাদ,আমান, বন্ধন সরকার প্রমুখ।
