সাতক্ষীরাতে স্কাউট ভবনের উদ্বোধন

শেখ আল মামুন,সাতক্ষীরা প্রতিনিধি ।।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সাতক্ষীরা সার্কিট হাউজে “সাতক্ষীরা জেলা স্কাউট নির্বাহী কমিটির সভা ও স্কাউট ভবন এর উদ্বোধন” বিষয়ক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শেখ ইউসুফ হারুন স্যার, সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয় ও জাতীয় কমিশনার, বাংলাদেশ স্কাউটস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোঃ মোহসীন স্যার, সচিব,  দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও জাতীয় কমিশনার, বাংলাদেশ স্কাউটস এবং ড. মুঃ আনোয়ার হোসেন হাওলাদার স্যার,  কমিশনার, খুলনা বিভাগ, খুলনা ও প্রধান উপদেষ্টা, বাংলাদেশ স্কাউটস, খুলনা অঞ্চল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জনাব এস এম মোস্তফা কামাল, জেলা প্রশাসক, সাতক্ষীরা।সাতক্ষীরা জেলা স্কাউটস কমিটির সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্য সভায় উপস্থিত ছিলেন।
সভা শেষে প্রধান অতিথি সাতক্ষীরা জেলায় বিভিন্ন ভূমি অধিগ্রহণ কেসের ক্ষতিগ্রস্থদের মাঝে সর্বমোট ৯,৬০,৬৯,৮৫৮/- (নয় কোটি ষাট লক্ষ ঊনষাট হাজার আটশত আটান্ন) টাকার এলএ চেক বিতরণ করেন।