দুমকিতে স্বাস্থ্যকর্মকর্তার করোনা পজেটিভ

মো. সুমন মৃধা,দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি॥

পটুয়াখালীর দুমকিতে উপজেলা স্বাস্থ্যকর্মকতা ডা. মীর শহীদুল হাসান শাহীনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

উপজেলার উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো: জাহিদুল ইসলাম জানান, বিগত এক সপ্তাহ ধরে তাঁর ঠান্ডা জ¦রসহ শারীরীক অসুস্থতায় ভুগছিলেন তিনি।

গত বুধবার তিনি নিজ কর্মস্থলে উপস্থিত থেকে নমুনা প্রদান করেন এবং শনিবার রাতে প্রাপ্ত রিপোর্টে তাঁর করোনা (কভিড ১৯) পজেটিভ এসেছে।

তিনি বরিশালের নিজ বাসার আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।