রায়পুরে বিকাশ হ্যাক প্রতারনার টাকা উদ্ধারপূর্বক প্রকৃত গ্রাহকের নিকট হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক ।।
লক্ষ্মীপুরের রায়পুরে বিকাশ হ্যাক প্রতারনার টাকা উদ্ধারপূর্বক প্রকৃত গ্রাহকের নিকট হস্তান্তর করা হয়।
রায়পুর থানার অফিসার ইনচার্জ জনাব আবদুল জলিল মহোদয়ের নির্দেশনায় রায়পুর থানার আইসিটি (কম্পিউটার) শাখায় কর্মরত কং মোঃ ওমর ফারুক তাহার সার্বিক প্রচেষ্টায় প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে বিকাশ (হ্যাক) প্রতারনার ২০,০০০/-(বিশ হাজার) টাকা মূল হ্যাকারের নিকট পৌঁছানোর পূর্বেই ফরিদগঞ্জ এলাকা হইতে উদ্ধারপূর্বক প্রকৃত বিকাশ গ্রাহক মোঃ আশিকুর রহমান, পিতা-বদিউল আলম, সাং-কাঞ্চনপুর, থানা-রায়পুর, জেলা-লক্ষ্মীপুর এর নিকট হস্তান্তর করা হয়।
