অ্যাটর্নী জেনারেল মাহবুবে আলম এর মৃত্যুতে আইজিপি’র শোক

শেখ আল মামুন ।।
বাংলাদেশের অ্যাটর্নী জেনারেল জনাব মাহবুবে আলম এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার)।
রবিবার (২৭ সেপ্টেম্বর) এক শোক বার্তায় আইজিপি বলেন, রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে তিনি অত্যন্ত নিষ্ঠা ও যোগ্যতার সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি একজন সৎ ও আদর্শ মানুষ ছিলেন। আজীবন বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী এই ব্যক্তি কোনদিন অন্যায় ও অসত্যের সাথে আপোষ করেননি। তিনি আমৃত্যু দেশ ও দেশের জনগণের কল্যাণে নিবেদিত ছিলেন। বাংলাদেশ পুলিশ ও বাংলাদেশের বিচার ব্যবস্থার মধ্যে সুদৃঢ় সেতুবন্ধন ও মেলবন্ধন ঘটিয়েছিলেন এই মহান ব্যক্তিত্ব। বিভিন্ন সময়ে তিনি দেশের সার্বিক উন্নয়নে বাংলাদেশ পুলিশের ইতিবাচক ভূমিকার কথা অকপটে নানা ভাবে তুলে ধরেছেন বিভিন্ন মাধ্যমে। তাঁর মৃত্যুতে দেশ একজন আদর্শ মানুষকে হারালো।
আইজিপি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
উল্লেখ্য, করোনা আক্রান্ত হয়ে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের  (সিএমএইচ) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় আজ ২৭ সেপ্টেম্বর ২০২০ খ্রি. রবিবার সন্ধ্যায় জনাব মো মাহবুবে আলম ইন্তেকাল করেন।

Share this news as a Photo Card

28 September 2020

অ্যাটর্নী জেনারেল মাহবুবে আলম এর মৃত্যুতে আইজিপি’র শোক

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে