মোংলায় এস,এম,কবির এর উদ্যোগে এতিমদের নিয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত

মোঃমাসুদ পারভেজ,বাগেরহাট প্রতিনিধিঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উপলক্ষে মোংলা পৌর যুবলীগের সভাপতি ও আব্দুস সালাম ফোরকানিয়া মাদ্রাসার সভাপতি এস,এম,কবির হোসেন এতিম শিশুদের নিয়ে মিলাদ মাহফিল এর আয়োজন করে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) আছর নামাজবাদ আব্দুস সালাম ফোরকানিয়া ও হাফেজিয়া মাদ্রাসায় এতিম শিশুদের নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু কন্যার দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত শেষে এতিম শিশুদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সাধারণ জনগন ও বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
