প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন কাউন্সিলর রাহিমা

মুজাহিদুল ইসলাম, লক্ষ্মীপুর ।।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন লক্ষীপুর জেলা পৌরসভার ১৩,১৪ ও ১৫ নং মহিলা কাউন্সিলর রাহিমা বেগম।
সোমবার( ২৮ শে সেপ্টেম্বর) আওয়ামী লীগ সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন আজ।
সেই মধুমতি নদী বিধৌত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ১৯৪৭ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। গ্রামবাংলার ধুলামাটি আর সাধারণ মানুষের সাথে বেড়ে ওঠেন শেখ হাসিনা। গ্রামের সাথে তাই তার রয়েছে নিবিড় সম্পর্ক।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বেগম ফজিলাতুন্নেসা মুজিবের জ্যেষ্ঠ সন্তান শেখ হাসিনা এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন।
রাহিমা বেগম শুভেচ্ছা বার্তায় বলেন “শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে একদিন সাফল্য অর্জন করবে।
৭৪ তম জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আমি সব সময় মাননীয় প্রধানমন্ত্রীর সুখী জীবন ও সুস্বাস্থ্য কামনা করি।
