মোংলায় আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষে আলোচনা সভা ও মানববন্ধন

মোঃমাসুদ পারভেজ,বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষে সর্বদলীয় সম্প্রীতি উদ্যোগে বাগেরহাটের মোংলায় শুক্রবার সকালে মোংলা প্রেসক্লাবে আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শুক্রবার (২ অক্টোবর) সকাল ১০টায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সর্বদলীয় সম্প্রীতি উদ্যোগ মোংলার সমন্বয়কারী সাংবাদিক মোঃ নূর আলম শেখ।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন।বিশেষ অতিথির বক্তৃতা করেন পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান মানিক, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক উৎপল মন্ডল, সুজন মোংলার ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক শেখ নজরুল ইসলাম ও সিপিবি’র মোংলার সভাপতি কমরেড নাজমুল হক।

অন্যান্যদের মধ্যে রাখেন সাংবাদিক নেতা মোঃ জসিম উদ্দিন, বিএনপি নেতা আব্দুস সালাম ব্যাপারী, যুবলীগ নেতা শফিকুল ইসলাম সোহাগ, জেলে সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, উপজেলা কিশোর ফোরামের সভাপতি মোঃ রিয়াজ শেখ প্রমূখ।

আলোচনা সভায় বক্তারা মেয়াদ উত্তীর্ণ মোংলা পোর্ট পৌরসভার দ্রুততম সময়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ এবং সহিংসতামুক্ত নির্বাচনের দাবী করেন।

আলোচনা সভা শেষে মোংলা প্রেসক্লাব চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

Share this news as a Photo Card

02 October 2020

মোংলায় আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষে আলোচনা সভা ও মানববন্ধন

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে