রায়পুরে ৭ম শ্রেণীর ছাত্রী ধর্ষনের অভিযোগে ১০ম শ্রেণীর ছাত্র গ্রেফতার

বিশেষ প্রতিনিধি ।।

লক্ষীপুরের রায়পুর উপজেলার চর কাছিয়া গ্রামে বিয়ের প্রলোভনে মোল্লারহাট উচ্চ বিদ্যালয়ের  ৭ম শ্রেণীর ছাত্রীকে (১৩) ধর্ষণের অভিযোগে একই স্কুলের ১০ম শ্রেনীর ছাত্র আশরাফুল ইসলাম তামিমকে (১৬) গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার(২ অক্টোবর) বিকালে তামিমকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়।তামিম দক্ষিণ চরবংশি ইউপির চরকাছিয়া গ্রামের মাঝি বাড়ীর পল্লী চিকিৎসক মোঃ সেলিমের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় ৩ বছর ধরে মেয়েটির সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে তামিম। বিয়ের প্রলোভন দিয়ে বিভিন্ন স্থানে নিয়ে দৈহিক সম্পর্ক গড়ে তোলা হয়। বিয়ের জন্য চাপ সৃষ্টি করলে তামিম অস্বীকৃতি জানায়।

তামিমের বাবা মোঃ সেলিম ও মামা জয়নাল জানান, কোন ধর্ষণের ঘটনা ঘটেনি। মেয়েটিকে বিয়ে করার জন্য তার পরিবার পরিকল্পিতভাবে ঘটনা সাজিয়ে তামিমের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন।

রায়পুর থানার ওসি আবদুল জলিল বলেন, তামিমের সামনে মেয়েটি জবানবন্ধি দিয়েছে। তার ভিত্তিতে ধর্ষণ মামলা রেকর্ড হয়েছে। সদর হাসপাতালে মেয়েটির ডাক্তারী পরীক্ষা শেষে উভয়কে আদালতে পাঠানো হবে।