সাতক্ষীরায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন

শেখ আল মামুন,সাতক্ষীরা প্রতিনিধি ।।

রবিবার (৪ অক্টোবর) উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তার কার্যালয় সদর সাতক্ষীরায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন করা হয়।

ডাঃ মোঃ মাহবুবর রহমান উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা সদর সাতক্ষীরা, নলকুড়া কমিউনিটি ক্লিনিক লাবসা ইউনিয়ন সদর সাতক্ষীরায় এ জাতীয় কর্মসুচির উদ্বোধন করেন।

 এ সময় তিনি আগত অবিভাবকদের শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর উপকারিতা কি এ বিষয়ে আলোচনা করেন।
এ সময় মোঃ আবুল কাশেম স্যানিটারি ইন্সপেক্টর, শেখ মহিবুর রহমান এমটি (ইপিআই), মোঃ নুরুল ইসলাম স্বাস্থ্য পরিদর্শক উপস্থিত ছিলেন।