লালমনিরহাটে বাড়ীতে একা পেয়ে গৃহবধু কে ধর্ষনের অভিযোগ

মিজানুর রহমান,লালমনিরহাট প্রতিনিধি ।।
লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নের মধুরামে, পূর্ণিমা রায় (২৬)নামে এক গৃহবধূ কে বাড়ীতে একা পেয়ে আসামী চন্দন চন্দ্রের বিরুদ্ধে ধর্ষনের অভিযোগ পাওয়া গিয়েছে।
মঙ্গলবার (০৬ অক্টোবর) দুপুরে লালমনিরহাট সদর থানায় একটি ধর্ষন মামলা দায়ের করা হয়েছে।লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।এজাহারে চন্দন চন্দ্র কে আসামী করা হয়েছে।চন্দন চন্দ্র একই গ্রামের জগদীশ চন্দ্রের ছেলে এবং লালমনিরহাট টেকনিক্যাল ট্রেনিং ইন্সটিটিউট (টিটিসি)র শিক্ষক মাধব চন্দ্রের ভাই।
ঘটনার বিবরণে জানা যায় সোমবার গৃহবধূ পূর্ণিমা রায়ের স্বামী অনন্ত রায় কাজের জন্য বাড়ির বাহিরে গেলে, বাড়ীতে একা পেয়ে প্রতিবেশী চন্দন চন্দ্র বাড়ীতে প্রবেশ করে জোর পূর্বক গৃহবধু পূর্ণিমা রায় কে ধর্ষন করে,পূর্ণিমা রানী বাঁধা দিলে আসামী চন্দন চন্দ্র এ সময় গৃহবধূর শরীরের বিভিন্ন স্থানে কামড় ও নখ দিয়ে আঁচড় কেটে রক্তাত্ব ও জখম করে।পূর্ণিমা রানীকে তার ঘরে অচেতন হয়ে পড়ে থাকতে দেখলে তার ননদ ও প্রতিবেশীরা উদ্ধার করে।
ধর্ষক চন্দন চন্দ্র স্থানীয় প্রভাবশালী হওয়ায় বিষয়টি মীমাংসা করার চেষ্টা করেন।স্থানীয়রা বিষয়টি থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধর্ষিতা গৃহবধু কে উদ্ধার করে থানায় নিয়ে এসে ঘটনার বিবরন শুনে সদর হাসপাতালে ভর্তি করান।মঙ্গলবার ভিক টিম পূর্ণিমা রায় কে মেডিক্যাল করানো হয়।বর্তমানে ভিক টিম পূর্নিমা রায় হাসপাতালে ভর্তি রয়েছেন।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম জানান, আমরা ঘটনার কথা শুনে ভিক টিম কে উদ্ধার করে তার জবানবন্দি নিয়েছি,ভিক টিম কে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।মামলা রুজু করা হয়েছে আমরা পদক্ষেপ নিয়েছি দ্রুত আসামী গ্রেফতার করা হবে।
