আদমদীঘিতে পিকআপ ভ্যান ও মৎস্য উপকরণ বিতরণ

হাবিব শিমুল,আদমদীঘি প্রতিনিধি ।।
ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ প্রজেক্ট (এনএটিপি-২) মৎস্য অধিদপ্তর অংগের (এআইএফ) অনুদানপ্রাপ্ত উপ-প্রকল্পের আওতায় বগুড়ার আদমদীঘি উপজেলা মৎস্য উৎপাদনকারী সমবায় সমিতি লিমিটেডকে জীবিত মাছ পরিবহনের জন্য পিকআপ ভ্যান প্রদান করা হয়েছে। অপর দিকে ভাই ভাই মৎস্য খামারে যান্ত্রিক করনের মাধ্যমে উন্নত প্রযুক্তিতে মাছ চাষের জন্য এয়ারেট, সাবমারসিবল পানির পাম্প ও ড্রাম বিতরণ করা হয়েছে।
বুধবার(৭ অক্টোবর) দুপুরে আদমদীঘি উপজেলা চত্বরে রাজশাহী বিভাগীয় উপ-পরিচালক পিকআপ ভ্যানের চাবি হস্তান্তর ও বিভিন্ন উপকরণ বিতরণ করেন। উপজেলা মৎস্য অফিসের আয়োজনে এ লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা হলরুমে সিনিয়র মৎস্য কর্মকর্তা সুজয় পালের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ প্রজেক্ট (এনএটিপি-২) রাজশাহী বিভাগীয় উপ-পরিচালক তোফাজ উদ্দীন আহম্মেদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা মৎস্য কর্মকর্তা সরকার আনোয়ারুল কবির আহেম্মেদ, আদমদীঘি উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু, উপজেলা নির্বাহী অফিসার সীমা শারমিন, সহকারী কমিশনার (ভূমি) মাহবুবা হক, উপজেলা কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী, মৎস্য সম্প্রসারণ অফিসার সুজন কুমার বর্মন, বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী আলহাজ্ব বেলাল হোসেন সরদার, মৎস্য উৎপাদনকারী সমবায় সমিতির সভাপতি রফিকুল ইসলাম, সম্পাদক রুবেল সরকার জুয়েল, মৎস্য ক্ষেত্র সহকারী বিপুল কুমার সরকার প্রমূখ।
