দেবহাটা থানা পুলিশের অভিযানে ২১০ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার ০২

শেখ আল মামুন,সাতক্ষীরা প্রতিনিধি ।।

সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিপিএম(বার) মহোদয়ের দিক নির্দেশনায়, সিনিয়র সহকারী পুলিশ সুপার, দেবহাটা সার্কেল জনাব মোঃ শেখ ইয়াছিন আলী স্যারের তত্ত্বাবধানে এবং দেবহাটা থানার সুযোগ্য অফিসার ইনচার্জ জনাব বিপ্লব কুমার সাহা এর নেতৃত্বে দেবহাটা থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারী পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনা কালে ইং-০৫/১০/২০২০ তারিখ এসআই(নিঃ) মোঃ হুমায়ুন কবির সঙ্গীয় এএসআই(নিঃ)/ রশিদুল ইসলাম, এএসআই(নিঃ)/ সোহেল উদ্দীন ও ফোর্স এর সহায়তায় দেবহাটা থানাধীন দক্ষিন কুলিয়া গ্রাম হইতে আসামি ১. মো: আইউব হোসেন (২৫), পিতা- মো: আনোয়ার হোসেন গাজী, ২. মো: আনোয়ার হোসেন @ আনার হোসেন (৫০), পিতা- মৃত মীর আলী গাজী, উভয় গ্রাম- চৌবাড়ীয়া, উপজেলা/থানা- সাতক্ষীরা সদর, সাতক্ষীরাদ্বয়কে ২১০ (দুইশত দশ) বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল সহ গ্রেফতার করা হয়।

এ সংক্রান্তে আসামীদের বিরুদ্ধে দেবহাটা থানার মামলা নং-৩(১০)২০২০ রুজু করা হয়। আসামীদ্বয়কে বিচারার্থে ইং-০৬/১০/২০২০ তারিখ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।