লক্ষ্মীপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক ।।

লক্ষ্মীপুরের রামগতিতে ট্রাক চাপায় মো. ডালিম উদ্দিন (২১) নামে এক মোটরসাইকেল আরোহী  মৃত্যু হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলা চর পোড়াগাছা ইউনিয়নের হাজী এ গফুর উচ্চ বিদ্যালয়ের সামনে রামগতি-সোনাপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত মো: ডালিম উদ্দিন নোয়াখালী জেলার সুবর্ণচরের সমিতি বাজার এলাকার হুমায়ুন মাঝির বড় ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, চর পোড়াগাছা এলাকায় রামগতি-সোনাপুর সড়কে ডালিম উদ্দিন মোটর সাইকেলে যাচ্ছিল। হাজী এ গফুর উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। দুমড়েমুছরে য়ায় মোটরসাইকেল টি। এতে ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল আরোহী হয়।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

Share this news as a Photo Card

10 October 2020

লক্ষ্মীপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে