বেগমগঞ্জে নারী নির্যাতনের আলামত সংগ্রহ করলো: পিবিআই

নোয়াখালী প্রতিনিধি ।।
নোয়াখালীর বেগমগঞ্জে নির্যাতনের শিকার সেই নারীর ঘর থেকে জামা-কাপড়, বালিশ, বিছনার চাদরসহ মামলার বিভিন্ন আলামত সংগ্রহ করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
রবিবার(১১ অক্টোবর) সকালে পিবিআই কর্মকর্তারা একলাশপুর ইউনিয়নের জয়কৃষ্ণপুর গ্রামে নির্যাতনের শিকার সেই নারীর বাড়িতে যান। এ সময় তারা ভুক্তভোগীর ঘর থেকে তার তার ব্যবহৃত জামা-কাপড়, বালিশ, বিছনার চাদর এবং কয়েকটি কার্টুনসহ মামলার বিভিন্ন আলামত সংগ্রহ করেন।
এসময় বাড়ির পাশের খালে এবং পুকুরে আরো কিছু আদালত উদ্ধারের জন্য জাল ফেলে ও ডুবুরি নামিয়ে খোঁজাখুজি করা হয়। পরে স্থানীয় লোকজনকে স্বাক্ষী করে আলামতগুলোর জব্দ তালিকা প্রস্তুতের পর জেলা পিবিআই কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
এ ঘটনায় নির্যাতিত নারীর দায়ের করা নারী ও শিশু নির্যাতন দমন মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই এর জেলা কার্যালয়ের পরিদর্শক মামুনুর রশিদ পাটোয়ারি উপস্থিত ছিলেন।
গত শুক্রবার পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশনা অনুযায়ী নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে ভুক্তভোগীর দায়ের করা দুটি মামলা পিবিআইতে স্থানান্তর করা হয়।
