স্বামীর সঙ্গেই বিবাহবার্ষিকী সেলিব্রেশনে মাতলেন ‘শ্যামা’

বিনোদন ডেস্ক ।।

বিয়ে ভাঙতে চেয়েছিলেন মানসিক নির্যাতনে! সেই স্বামীর সঙ্গেই বিবাহবার্ষিকী সেলিব্রেশনে মাতলেন ‘শ্যামা’ ।

গত তিন বছর ধরে অক্টোবরে এই রেওয়াজ নাকি চালু করেছেন সুবান-তিয়াসা রায় যে গোটা দিন ম্যাচিং ম্যাচিং পোশাক পরবেন।

কারণ?২০১৭-র অক্টোবরেই তাঁরা ‘ম্যারেড কাপল’ হয়েছিলেন, সেই জন্য। এই দিন মনে রেখে রং মিলান্তি খেলা চলেছে তাঁদের দাম্পত্যে।

এই বছর কী করলেন তাঁরা?

নীলাম্বরী শাড়ি,গা ভরা গয়নায় শ্যামা মোহময়ী। সুবানও সেজেছিলেন একই রঙের পাঞ্জাবিতে। মালা বদল, তিন ডেকারের কেক কাটা—সব করেছেন তাঁরা।

অথচ, তিয়াসা যখন ‘কৃষ্ণকলি’ মেগায় ‘শ্যামা’ হিসেবে খ্যাতি পাচ্ছেন তখনই বিয়ে প্রায় ভাঙতে বসেছিল তাঁদের। টেলিপাড়ায় গুঞ্জন শোনা গিয়েছিল, তিয়াসাকে নাকি মানসিক নির্যাতন করেন সুবান। অভিনেত্রীর রোজগারের মোটা অংশ দিতে হয় শ্বশুরবাড়িকে। উঠতে বসতে যথেষ্ট শাসনও নাকি করেন।