লক্ষ্মীপুরে পালিত হল আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২০

নিজস্ব প্রতিবেদক ।।

“দুর্যোগ ঝুঁকি হ্রাসে, সুশাসন নিশ্চিত করবে টেকসই উন্নয়ন”এ প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস।

দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার(১৩ অক্টোবর) সকালে ১০ ঘটিকায় লক্ষ্মীপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব অঞ্জন চন্দ্র পাল।

প্রধান অথিতি তার আলোচনায় টেকসই উন্নয়ন করতে সুশাসনের পাশাপাশি পরিকল্পনার উপর গুরুত্ব উপর জোর তাগিদ দেন এবং সবাইকে যার যার অবস্থান থেকে সুশাসন নিশ্চিত করার অনুরোধ জানান।

অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) শাহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ আবদুল গফফার,সদর উপজেলা নির্বহী অফিসার মোহাম্মদ মাসুম,জেলা ত্রাণ ও পূর্নবাসন কর্মকর্তা মাহফুজুর রহমান,জেলা পরিবার পরিকল্পনা উপ-পরিচালক ডাঃ আশফাকুর রহমান মামুন,জেলা সমাজ সেবা উপ-পরিচালক নুরুল ইসলাম পাটোয়ারী সহ প্রমুখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি বৃন্দ এবং সাংবাদিক বৃন্দ।