কমলনগরে বাসের সাথে অটোরিক্সা ধাক্কায় আহত -৩

শাকিল মাহমুদ,কমলনগর(লক্ষ্মীপুর) প্রতিনিধি ।।
লক্ষ্মীপুরের কমলনগরে বাসের সাথে অটোরিক্সা ধাক্কায় তিন জন আহত হয়েছে বলে জানা গেছে।
বুধবার(১৪ অক্টোবর) দুপুর ১১:৩০ মিনিটে কমলনগর উপজেলার হাজিরহাট বাজারে আনন্দ পরিবহন নামে একটি বাস নিয়ত্রন হারিয়ে তিনটি অটোরিক্সা ভাংচুর ও ড্রাইবার সহ তিনজন আহত হয়।
স্হানীয় সুত্রে জানা যায়,লক্ষীপুর থেকে আশা গাড়িটি হাজিরহাট বাজারেে আসলে হঠাৎ নিয়ত্রন হারিয়ে এ ঘটনা ঘঠে।
ক্ষতিগ্রস্ত অটোরিক্সার ড্রাইবার বলেন, আমরা যাত্রার উদ্দেশ্য হাজিরহাট বাজারে থাকি হঠাৎ পিছন থেকে একটি বাস এসে আমার রিক্সায় ধাক্কা দেয়,এবং আমি সহ তিনজন ক্ষতিগ্রস্ত হই।আমি অসহায় একজন মানুষ। আমি দিন রোজ করি রোজ খাই,আমি কিস্তিতে রিক্সাটাটা কিনলাম।আমি এখন কি করবো।আমি প্রশাসনের দৃষ্টি কামনা করি।
