ফকিরহাটে ৯৯পিচ ইয়াবাসহ দুই মাদক কারবারী আটক

মোঃমাসুদ পারভেজ,বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

বাগেরহাটের ফকিরহাট উপজেলা আট্টাকা এলাকা থেকে ৯৯পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক কারবারীকে আটক করেছে খুলনা আর্ম পুলিশ ব্যাটেলিয়ান ৩. এপিবিএন এর একটি দল।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা ১১টায় এসআই শেখ আবু হাসানের নেতৃত্বে সংগীয় ফোর্স আট্টাকা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৯৯ পিচ ইয়াবাসহ দুই মাদক কারবারীকে আটক করে।

আটককৃতরা হলো ফকিরহাট সদর ইউনিয়নের আতিয়ার রহমানের পুত্র বাপ্পি(২৮) আট্টাকা গ্রামের মোস্তাফিজুর রহমানের পুত্র শাহরিয়ার রহমান বাবু (২৭)।

এসময় তাদের নিকট থেকে ৯৯পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এ ঘটনায় ফকিরহাট মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।

Share this news as a Photo Card

14 October 2020

ফকিরহাটে ৯৯পিচ ইয়াবাসহ দুই মাদক কারবারী আটক

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে