মোংলা পোর্ট পৌরসভার ই-হোল্ডিং করন ও ডিজিটাল নম্বর প্লেট কার্যক্রমের উদ্বোধন

মোঃমাসুদ পারভেজ,বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

বাগেরহাটের মোংলা পোর্ট পৌরসভার  সকল খানার তথ্যাদি অনলাইন (ই-হোল্ডিং) করণ এবং ডিজিটাল নম্বর প্লেট স্থাপন বিষয়ক মতবিনিময় সভা ও এ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১ টায় পৌরসভার ১ নং ওয়ার্ডে টি,এ ফারুক স্কুল এন্ড কলেজে এ কার্যক্রমের উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টি,এ ফারুক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু সাইদ খাঁন। সভায় সভাপতিত্ব করেন মোংলা পোর্ট পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ জুলফিকার আলী।

অনুষ্ঠানে প্যানেল মেয়র মোঃ আলাউদ্দিন, পৌর সচিব অমল কৃঞ্চ সাহা ও যুবলীগ নেতা কবির হোসেনসহ ওয়ার্ড নেতা-কর্মী এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

14 October 2020

মোংলা পোর্ট পৌরসভার ই-হোল্ডিং করন ও ডিজিটাল নম্বর প্লেট কার্যক্রমের উদ্বোধন

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে