লক্ষ্মীপুরে পুকুরের পানিতে ডুবে ২ বোনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক ।।

লক্ষ্মীপুরে পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে।

বুধবার  (১৪ অক্টোবর) দুপুরে সদর উপজেলার শাকচর এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।

নিহতরা হলেন, শাকচর গ্রামের গণি হেড মাস্টারের বাড়ির দিনমজুর শাহজাহানের মেয়ে সুমাইয়া আক্তার (৫) ও কামাল হোসেনের মেয়ে সুমী আক্তার (৪)। নিহত দুই শিশু সম্পর্কে চাচাতো বোন।

নিহতের স্বজনরা জানান, দুপুরে দুই শিশু খেলা করতে গিয়ে বাড়ির সবার অগোচরে পুকুরের পানিতে পড়ে যায়। খোঁজাখুঁজির এক পর্যায়ে তাদের মরদেহ পানিতে ভাসতে দেখে স্বজনরা উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকাবাসী ও পরিবারের সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, ‘দুই শিশুকে হাসপাতালে আনার আগেই মারা গেছে’।

Share this news as a Photo Card

14 October 2020

লক্ষ্মীপুরে পুকুরের পানিতে ডুবে ২ বোনের মৃত্যু

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে