ক্যাটরিনার নায়ক খুঁজে পাচ্ছেন না পরিচালক

বিনোদন ডেস্ক ।।

ক্যাটরিনা কাইফের জন্য মনের মতো নায়ক খুঁজে পাচ্ছেন না পরিচালক আলী আব্বাস জাফর। তাই মহাবিপাকে পড়েছেন এই পরিচালক। বিটাউনের কোনো বড় তারকা নারীপ্রধান ছবিতে ক্যাটরিনার সঙ্গে জুটি বাঁধতে রাজি হচ্ছেন না। তাই সাধারণ কোনো নায়ক দিয়েই কাজ চালাবেন এই পরিচালক।

পরিচালক আলী আব্বাস জাফর বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফকে নিয়ে নির্মাণ করতে চলেছেন  সুপার ওম্যানভিত্তিক এক ছবি। তবে তার বিপরীতে নায়ক হিসেবে  কে থাকবেন নিয়ে মহাবিপাকে পড়েছেন পরিচালক

আগামী বছর তিনি এই ছবির শুটিং শুরু করতে চলেছেন আবুধাবিতে। সে জন্য সদলবল দুবাই পৌঁছে গেছেনভারত’, ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘সুলতানখ্যাত এই পরিচালক। দুবাইয়ে এই ছবির প্রিপ্রোডাকশনের কাজ শুরু করে দিয়েছেন তিনি। এই মুহূর্তে তারা শুটিংয়ের লোকেশন খোঁজার কাজে ব্যস্ত।  বলিউডের জনপ্রিয় এই ছবিতে এক সুপার ওম্যানের ভূমিকায় দেখা যাবে ক্যাটরিনাকে 

জানা গেছে ,ক্যাটরিনা এই ছবির মূল চরিত্রে অভিনয় করছেন। কিন্তু ক্যাটরিনার বিপরীতে কাকে দেখা যাবে, তা নিয়ে চলছে নানান জল্পনাকল্পনা। এই ছবিতে কোনো বড় তারকা সুপার ওম্যানভিত্তিক ছবিতে কাজ করতে রাজি হচ্ছেন না। তাইছোটকোনো অভিনেতাকে নেওয়ার কথা ভাবছেন আলী আব্বাস। দীর্ঘদিন ধরে এই ধরনের ছবি বানানোর ইচ্ছা প্রকাশ করে এসেছেন তিনি। অবশেষে তার সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে

প্রথমে ছবিটির শুটিং ভারতে হবার কথা ছিল। কিন্তু করোনার কারণে দুবাইতে যেতে হলো এই নির্মাতাকে