আদমদীঘিতে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ

হাবিব শিমুল,আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ।।
বগুড়ার আদমদীঘি থানা ও সান্তাহার ফাঁড়ি পুলিশের উদ্যোগে পৃথক ভাবে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ করা হয়েছে।
শনিবার বেলা ১১টায় আদমদীঘি বাস স্ট্যান্ড চত্বরে এবং দুপুরে সান্তাহার পৌরসভা চত্বরে ওই সমাবেশ করা হয়।
থানার অফিসার ইনচার্য জালাল উদ্দিনের সভাপতিত্বে নারী ধর্ষণ ও নির্যাতন সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাহবুবা হক, অধ্যক্ষ আব্দুর রহমান, আওয়ামীলীগ নেতা আবু রেজা খান, থানার ওসি (তদন্ত) সানোয়ার হোসেন প্রমুখ।
অপরদিকে, সান্তাহার পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনিসুর রহমানের সভাপতিত্বে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশে বক্তব্য রাখেন সান্তাহার পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, আওয়ামী লীগ নেতা আবুল কাশেম, সাজেদুল ইসলাম চম্পা, পৌরসভার কাউন্সিলর জার্সিস আলম রতন, বগুড়া জেলা পরিষদের সদস্য এস,এম, জাহিদুর বারী, সান্তাহার প্রেস ক্লাবের সভাপতি গোলাম আম্বিয়া লুলু, সাংবাদিক খায়রুল ইসলাম, যুবলীগ নেতা শাহিনুর রহমান মন্টি, সংরক্ষিত মহিলা কাউন্সিলর মাহাবুবা জামান রত্না ও জাহানারা বেগম, সান্তাহার শহর বিট পুলিশিং অফিসার উপ-পরিদর্শক আব্দুল ওয়াদুদ প্রমুখ।
