কমলনগরে নারী নির্যাতন ও ধর্ষন বিরোধী প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

শাকিল মাহমুদ,কমলনগর(লক্ষ্মীপুর) প্রতিনিধি ।।
লক্ষ্মীপুরের কমলনগরে নারী নির্যাতন ও ধর্ষন বিরোধী প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১৭ অক্টোবর) সকালে উপজেলা ৩নং চর লরেন্স ইউনিয়ন বিট পুলিশিং কমিউনিটির পক্ষ থেকে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
কমলনগর ক্রীয়া সংস্হার সাধারন সম্পাদক মাহবুবুল ইসলাম দোলনের সভাপতিত্বে ও  রায়হান উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কমলনগর থানা ইনচার্জ মোঃ নুরুল আবছার।
এসময় আরো উপস্হিত ছিলেন  এস আই শাহাজালাল,মিলন মন্ডল,ডাঃ হোসেন আহম্মেদ, লরেন্স মাদ্রাসার প্রভাষক আবদুল করিম,আমিনুল ইসলাম,ডাঃ সজীব আহম্মেদ প্রমূখ।
বক্তারা বলেন সারাদেশে যেভাবে নারীরা ধর্ষন ও নির্যাতন হচ্ছে, এটা দেশের দেশের জন্য লজ্জদায়ক,নারীরা আমাদের মায়ের মতো,নারীরা আমাদের বোনের মতো,নারীদের উপর সারাদেশ ব্যাপি যে ধর্ষন মহামারী শুরু হয়েছে তা দেশের জন্য কলংক, সমাজের জন্য কলংক।
প্রতিবাদ সমাবেশে স্লোগান দিতে শোনা যায় নিরাপদ দেশ গড়ি,নারী নির্যাতন বন্ধ করি।নিরাপদ নারী নিরাপদ দেশ,সুখি সমিদ্ধিশীল বাংলাদেশ গড়ি।
সমাজে নারী সংশোধন নিরসনে আপনার পুলিশ আপনার কাছে। কমলনগর থানা পুলিশ নারী নিরাপত্তা নিশ্চিত করনের লক্ষে পাশে থাকবে বলে আশ্বাস দিয়েছেন।