লালমনিরহাটে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ের বিমানের ধ্বংশাবসেস উদ্ধার

মিজানুর রহমান,লালমনিরহাট প্রতিনিধি ।।

লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নে জমি খনন কালে যুদ্ধ বিমানের ধংব্বশাবসেস উদ্ধার,বিমানের ধংব্বশাবসেস দেখতে উৎসুক জনতার ভীড়।বিমান বাহিনী ও পুলিশ বাহিনীর উপস্থিতিতে সেখানে খনন কাজ অব্যাহত রয়েছে।

ঘটনার বিবরণে জানা যায়, লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়ন গুড়িয়াদহ গ্রামের কৃষক রেজাউলের জমি উঁচু নিচু সমান করতে দিন মজুর সোহেল ১৬ই অক্টোবর শুক্রবার কাজ শুরু করেন।দুপুরের দিকে খননকৃত জায়গায় গুলি সাদৃশ্য কিছু ধাতব পদার্থ উদ্ধার হয় সেখান থেকে, বিষয়টি জমির মালিক রেজাউল সদর থানা পুলিশ কে অবহিত করলে পুলিশ উদ্ধারকৃত গোলাবারুদ এসে নিয়ে যায়।

শনিবার ১৭ই অক্টোবর সকাল ০৮ঘটিকায় বিমান বাহিনী,পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে দশ বারোজন শ্রমিক খোঁড়াখুঁড়ি শুরু করে।দুপুর বারোটা নাগাদ মাটির নীচে পাঁচ ফুট খুঁড়ে যুদ্ধ বিমানের সামনের একটি প্রপেলার,দুটি ল্যান্ডিং গিয়ারবক্স,বিমানের সাইলেন্সার,পাঁচটি গান, এমিউনেশন,বিমানের টুকরো টুকরো ধব্বংশ বাসেস,গুলির খোসা উদ্ধার করা হয়।এই রিপোর্ট লেখা অবধি খনন কাজ অব্যাহত ছিল।

বিমানের ধ্বংশবাসেস পাবার খবরে আশে পাশের কয়েক হাজার উৎসুক মানুষ সেখানে ভীড় করে,ভীড় সামলাতে বিমান বাহিনী ও পুলিশ সদস্যদের রীতিমত হিমশিম খেতে হয়।

লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ও হারাটি, ইউনিয়নের বিস্তির্ন এলাকায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ কালীন সময়ে বিমান ঘাঁটি নির্মিত হয়, ধারনা করা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কালীন সময়ের কোন বিমানের ধ্বংশাবসেস এটি।বিমানটির ব্লাক বক্স উদ্ধার হলে বুঝা যাবে কোন দেশের নির্মিত এটি।লালমনিরহাট বিমান বাহিনীর রক্ষনাবেক্ষনে দায়িত্বে থাকা ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ হাসান মাসুদ জানান বিমানের ধব্বংশবাসেস উদ্ধারের খবর পেয়ে আমরা সেখানে খনন কাজ শুরু করেছি,সেখান থেকে যুদ্ধবিমানের ধ্বংশাবশেস উদ্ধার হয়েছে,খনন কাজ চলমান রয়েছে।