শেখ রাসেল এর জন্মদিনে খুশি ডেন্টাল কেয়ারের শুভেচ্ছা

শেখ আল মামুন,সাতক্ষীরা ।।
শেখ রাসেল এর জন্মদিনে খুশি ডেন্টাল কেয়ারের পক্ষ থেকে জানাই অফুরান ভালবাসা জানিয়েছেন শেখ আল মামুন।
১৯৬৪ সালের ১৮ই অক্টোবর, জন্ম গ্রহন করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবরের পরিবারের সর্ব কনিষ্ঠ সদস্য শেখ রাসেল। সেই দিন বঙ্গবন্ধুর বাড়িতে যেন বেজে উঠেছিল খুশির নতুন ধ্বনি। ছোট্ট রাসেলের আগমন নিয়ে অনেক আগে থেকেই অধির আগ্রহ এবং উৎকণ্ঠা কাজ করছিল পরিবারের সকল সদস্যের মাঝে। অবশেষে ছোট্ট এই শিশুর জন্ম যেন খুশির আমেজ ছড়িয়ে দিয়েছিল সকলের মনে।
কিন্তু হায়! এই ছোট্ট শিশুটি ছিলেন ক্ষণজন্মা। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বর্বর হত্যাকারীদের হাতে, পরিবারের সকলের সাথে শহীদ হন তিনিও। নর পশুদের হিংস্রতা থেকে রক্ষা পাননি ছোট্ট এই নিষ্পাপ শিশুটিও। মাত্র ১১ বছর বয়সেই, স্তব্ধ হয়ে যায় তাঁর জীবন। বেঁচে থাকলে আজ তাঁর বয়স হতো ৫৭ বছর।
আজ তাঁর জন্মদিনে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার নূরনগর বাজারে অবস্থিত খুশি ডেন্টাল কেয়ারের পক্ষ থেকে আমরা তাঁর রুহের মাগফিরাত কামনা করছি, এবং তাঁর প্রতি জানাই অফুরান ভালোবাসা।
