ডাক্তার-নার্সদের ধন্যবাদ তামান্না ভাটিয়ার

বিনোদন ডেস্ক ।।

করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর এখন পুরোপুরি সুস্থ হয়ে হাসপাতালের চিকিৎসকনার্সস্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন অভিনেত্রী তামান্না ভাটিয়া।

হায়দরাবাদের যে হাসপাতালে ভর্তি ছিলেন, সেখানকার চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীদের সঙ্গে ছবি তুলে দুটি ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে।

ইনস্টাগ্রামে লিখেছেন, ‘শব্দ দিয়ে বোঝাতে পারব না যে কন্টিনেন্টাল হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের কাছে আমি কতটা কৃতজ্ঞ।’

তিনি আরও লিখেছেন, ‘আমি এতটা অসুস্থ ও দুর্বল হয়ে গিয়েছিলাম এবং ভয় পেয়েছিলাম যে, তারাই আমাকে সাহস জুগিয়েছেন। যতটা ভালোভাবে চিকিৎসা করা যায় তারা সেটাই করেছেন।’

সেপ্টেম্বরের শেষের দিকেই করোনাভাইরাস (কোভিড-১৯) পজিটিভ ধরা পড়েছিল দক্ষিণী অভিনেত্রী তামান্না ভাটিয়ার।

কয়েকদিন আগে একটি ওয়েব সিরিজের শুটিংয়ের জন্য হায়দরাবাদ গিয়েছিলেন তামান্না। সেখানে কিছুদিন শুটিং করার পর তার করোনার উপসর্গ দেখা দেয়ায় তিনি পরীক্ষা করান। এর পরেই রিপোর্ট পজিটিভ আসে। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।