আন্তঃজেলা প্রতারকচক্রের হোতা নুরুল ইসলাম নুরু গ্রেফতার

শেখ আল মামুন,সাতক্ষীরা প্রতিনিধি ।।
আন্তঃজেলা প্রতারক চক্রের হোতা নুরুল ইসলাম নুরু চিটার(৪২) পিতাঃ আব্দুস সামাদ শেখ সাং- চকবারা গাবুরা, থানা- শ্যামনগর, জেলা- সাতক্ষীরাকে জেলা গোয়েন্দা পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয়েছে ।
তিনি আন্তঃজেলা প্রতারকচক্র ও তার সিন্ডিকেটের মাধ্যমে স্থানীয়সহ অনান্য এলাকার শত শত বেকার যুবকসহ নিরীহ মানুষদের চাকুরীর প্রলোভন দেখিয়ে তদবিরের নামে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে।
তার বিরুদ্ধে মামলা – মোকদ্দমা, জিডি, অভিযোগের বিষয়ে সকল প্রকার সহযোগীতা করা হবে। প্রতারণায় শিকার ব্যাক্তিদের আগামী ৩ (তিন) দিনের মধ্যে পুলিশকে তথ্য দেওয়ার জন্য অনুরোধ করা হ’ল।
