দূর্গাপুজা উপলক্ষে হিলি সীমান্তে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বিজিবি ও বিএসএফ

শাহিনুর আলম শাহিন,হিলি প্রতিনিধি ।।

সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে মিষ্টি উপহার দিয়ে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেছে ভারতীয় সীমান্ত রক্ষি বাহিনী (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ রোববার(২৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় হিলি চেকপোষ্ট গেটের শুন্যরেখায় ২০ বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার ইয়াসিন আলী ভারতের হিলি বিএসএফের ক্যাম্প কমান্ডার সুরেশ রাহাতের হাতে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

এসময় বিজিবি হিলি বিওপি ক্যাম্প কমান্ডার সুবেদার সোলায়মান, বিএসএফের বালুপাড়া-১৮০ কমান্ডার এসআই নবকুমারসহ বিজিবি ও বিএসএফের অনন্য সদস্যরা উপস্থিত ছিলেন। এতে করে সীমান্তে দায়ীত্ব পালনরত দুবাহিনীর মাঝে বিরাজমান সুসম্পর্ক আরো সুদৃড় হয়ে থাকে বলে জানান বিজিবি।

Share this news as a Photo Card

25 October 2020

দূর্গাপুজা উপলক্ষে হিলি সীমান্তে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বিজিবি ও বিএসএফ

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে