ছয় দিন বন্ধ থাকার পর হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি চালু

শাহিনুর আলম শাহিন,হিলি প্রতিনিধি ।।

শারদীয় দূর্গোৎসব উৎযাপন উপলক্ষে টানা ৬ দিন হিলি স্থলবন্দর দিয়ে পন্য আমদানি-রফতানি বন্ধ থাকার পর, আজ বুধবার(২৮ অক্টোবর) দুপুর ১ টা ৩০ মিনিট থেকে সরকারী সকল নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনেই আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। এদিকে বন্দরে ফিরেছে কর্ম চাঞ্চল্য।

বাংলাহিলি কাষ্টমস সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারন সম্পাদক আব্দুর রহমান লিটন জানান, শারদীয়া দূর্গোৎসব উপলক্ষে ভারত হিলির ব্যবসায়ী সংগঠন এক্সপোটার এন্ড ক্লিয়ারিং এজেন্টস এ্যাসোসিয়েনের আবেদনের প্রেক্ষিতে গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) থেকে মঙ্গলবার (২৭ অক্টোবর) পর্যন্ত টানা ৬ দিন হিলি স্থলবন্দর আমদানি-রফতানি সকল কার্যক্রম বন্ধ ছিলো। আজ বুধবার (২৮ অক্টোবর) দুপুর থেকে যথারিতি কার্যক্রম আবারও শুরু হয়েছে।

পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের মিডিয়া উয়িং সোহরাব হোসেন মল্লিক প্রতাপ জানান, দু’দেশের মধ্যে টানা ৬ দিন বানিজ্য বন্ধ থাকার পর আজ দুপুর ১ টা ৩০ মিনিট থেকে সরকারী সকল নির্দেশনা মেনে লোড-আনলোড কার্যক্রম শুরু হয়েছে।

Share this news as a Photo Card

28 October 2020

ছয় দিন বন্ধ থাকার পর হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি চালু

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে