বাংলাদেশ বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদের ঘাটাইল শাখার সম্মেলন

টাঙ্গাইল প্রতিনিধি ।।

বাংলাদেশ বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ ঘাটাইল উপজেলা শাখার সম্মেলন মঙ্গলবার(২৭ অক্টোবর) উপজেলার মুকুল একাডেমী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ঘাটাইল পৌরসভার মেয়র শহীদুজ্জামান খান (ভিপি শহীদ)। উদ্বোধন করেন বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি ঘাটাইল শাখার সভাপতি খন্দকার তাহাজজত হোসেন, রিমল তালুকদারের সভাপতিত্বে ও জোবায়েদুর রহমান তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানের বক্তব্য রাখেন বাশিস ঘাটাইল শাখার সাধারণ সম্পাদক খলিলুর রহমান, সহসভাপতি বাবুর হোসন চৌধুরী, যুগ্ম সম্পাদক আঃ বাছেদ, জহুরুল ইসলাম শামীম, আলহাজ্ব খালিদ সামছ, বাংলাদেশ বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদের টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক রাজন চন্দ্র দাস প্রমুখ।

পরে সকলের সমর্থনে রিমল তালুকদার সভাপতি ও মোঃ জোবায়েদুর রহমান তালকদার সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক পদে মোঃ মিজানুর রহমান ও আশরাফুল আলমকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট উপজেলা কার্র্যনিবার্হী কমিটি গঠন করা হয়।

Share this news as a Photo Card

28 October 2020

বাংলাদেশ বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদের ঘাটাইল শাখার সম্মেলন

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে