লালমনিরহাটে সন্ত্রাশী সোহেলকে গ্রেফতার দাবীতে দলিল লেখক সমিতি ও এলাকাবাসীর মানববন্ধন

মিজানুর রহমান,লালমনিরহাট প্রতিনিধি ।।
লালমনিরহাট জেলা দলিল লেখক সমিতির সাধারন সম্পাদক হামিদুল হক ভেন্ডারের উপর সন্ত্রাশী হামলার প্রতিবাদে লালমনিরহাট জেলা দলিল লেখক সমিতি ও কুলাঘাট ইউনিয়নের সর্বস্তরের জনগন পৃথক পৃথক ভাবে মানববন্ধন করেন।এ সময় বিএনপির সন্ত্রাশী একাধিক মামলার আসামী সন্ত্রাশী সোহেল কে গ্রেফতারের দাবী জানান বিক্ষোভকারীরা।
বুধবার( ২৮অক্টোবর) বিকাল ৩টায় লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের বড় বাড়ি ফুলবাড়ি সড়কে, সর্বস্তরের জনগন দলিল লেখক হামিদুলের উপর সন্ত্রাশী সোহেল কতৃক হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন করে।এ সময় কুলাঘাট ইউনিয়নের যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, আওয়ামীলীগ,ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।বক্তারা এ সময় বিএনপির সন্ত্রাশী মাদকা সক্ত সন্ত্রাশী সোহেল কে গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান।
লালমনিরহাট জেলা দলিল লেখক সমিতি জেলা রেজিস্ট্রার কার্যালয়ের সামনে দুপুরে কর্মবিরতি দিয়ে মানববন্ধন করেন।এ সময় দলিল লেখক সমিতির সভাপতি আবু বক্কর ছিদ্দিক বলেন অবিলম্বে সন্ত্রাশী সোহেল কে গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান ।
গত ২৭অক্টোবর বিকেলে শহড়ের সাপটানা রোডস্থ সিরাজুলের পেট্রল পাম্পে মটর সাইকেলে তেল নেবার সময়, সন্ত্রাশী সোহেল রামদা নিয়ে দলিল লেখক সমিতির সাধারন সম্পাদক হামিদুল ভেন্ডারের উপর অতর্কিত হামলা করে।জীবন রক্ষার্থে চিৎকার করলে আশপাশের লোক এসে হামিদুল ভেন্ডার কে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করান।
সন্ত্রাশী সোহেল শহড়ের দাদন ব্যাবসায়ী এন্তার বখে যাওয়া মাদকাসক্ত পুত্র,চাঁদাবাজি,অপহরণ সহ নানা অপরাধের সাথে জড়িত ।লালমনিরহাট সদর থানায় মাদক রাখার দায়ে কয়েকবার গ্রেফতার হন সন্ত্রাশী সোহেল।
