মধ্যযুগীয় কায়দায় স্ত্রী ও সন্তান কে নির্যাতন,ফকিরহাট থানায় মামলা আটক-১

মোঃমাসুদ পারভেজ, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

বাগেরহাটের ফকিরহাটে গতকাল গভীর রাতে বেতাগা ইউনিয়ন এর মাসকাট গ্রামের বেল্লাল হুজুর এর ছেলে আব্দুলল্লাহ আল মামুন কে আটক করেছে ফকিরহাট মডেল থানায় এস আই রফিকুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স।

উল্লেখ্য মামুন দীর্ঘদিন যাবত বিভিন্ন জায়গায় মিনি পতিতালয় তৈরী করে মেয়েদের দিয়ে দেহ ব্যাবসা পরিচালনা করে আসছে।যার ফলস্বরূপ সে তার নিজ স্ত্রী এবং সন্তান কে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে বাড়ি থেকে বের করে দেয়।মামুনের স্ত্রী নিজে বাদি হয়ে ফকিরহাট মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটা মামলা দায়ের করে। তাছাড়াও এই মামুনের বিরুদ্ধে মুখোশের অন্তরালে একাধিক লোমহর্ষক কর্মকান্ডের অভিযোগ রয়েছে।

এলাকাবাসীর দাবি মামুন কে রিমান্ডে নিলে তার সাথে কে কে জড়িত তাদের নাম সহ তার সকল অপকর্মের তথ্য পাওয়া যাবে।