আদমদীঘিতে যুব ঋণের চেক চেক বিতরণ

হাবিব শিমুল,আদমদীঘি(বগুড়া) প্রতিনিধি ।।
‘মুজিব বর্ষের আহবান, যুব কর্মসংস্থান’ এই শ্লোগানে রবিবার বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষ্যে রবিবার(১ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে এক আলোচনা সভা করা হয়।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাহবুবা হক এর সভাপতিত্বে এবং উপজেলা যুব উন্নয়ন অফিসার এ.এইচ.এম এনামুল হকের সঞ্চালনায় ওই আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খান রাজু।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা, আওয়ামীলীগ নেতা আবু রেজা খান, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মাহাবুবুর রহমান, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মিজানুর রহমান বাবু, সদর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমূখ। আলোচনা সভা শেষে প্রধান অতিথি ৩৩ যুব সদস্যদের মাঝে সনদপত্র এবং ১৫ লাখ ৮০ হাজার টাকার চেক বিতরণ করেন।