বুড়িমারি মানুষ পুড়িয়ে মারার মামলায় গ্রেফতার আসামীদের রিমান্ড আবেদন করেছে পুলিশ

মিজানুর রহমান,লালমনিরহাট প্রতিনিধি ।।

লালমনিরহাট জেলার বুড়িমারি তে গুজব ছড়িয়ে মানুষ পোড়ানোর আলোচিত তিন মামলায় গ্রেফতার কৃত পাঁচজন আসামীর বিরুদ্ধে রিমান্ড আবেদন করেছে পুলিশ।আদালত আগামী মঙ্গলবার শুনানির দিন ধার্য করেছে।

রোববার সন্ধ্যা সাতটার দিকে গ্রেফতার কৃত আসামীদের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক ফেরদৌসী বেগমের আদালতে সংক্ষিপ্ত শুনানিতে এ আদেশ দেন।

বুড়িমারি বন্দরে মসজিদে গুজব ছড়িয়ে রংপুর শালবন মিস্ত্রি পাড়ার শহিদুন্নবি জুয়েল কে মেরে আগুন দিয়ে পোড়ানোর আলোচিত মামলার তদন্ত ভার দেওয়া হয়েছে লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি )কে।জেলা গোয়েন্দা শাখার এস,আই মাহামুদন্নবির নেতৃত্বে আলোচিত মামলার পাঁচ জন আসামী কে গ্রেফতার করে রবিবার সন্ধ্যায় আদালতে সোপর্দ করেন।

গ্রেফতার কৃত আসামিরা হলেন বুড়িমারি এলাকার ইসমাইল হোসেনের ছেলে ১৷আশরাফুল(২৫)২৷ বায়জিদ (২৩),ইউসুফ ওরফে অলি হোসেনের ছেলে ৩৷রফিক(২০)আবুল হাশেমের ছেলে ৪৷ মাসুম আলী (৩৫) সামছিজুলের ছেলে৫৷ শফিকুল ইসলাম(২৫)।

লালমনিরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক ফেরদৌসী বেগম সংক্ষিপ্ত শুনানি শেষে রিমান্ড আবেদনের আদেশ আগামী মঙ্গলবার ধার্য করে আসামীদের জেল হাজতে প্রেরণ করেন।

শহিদুন্নবি জুয়েল কে গুজব ছড়িয়ে পিটিয়ে মারার পর শরীরে পেট্রল ঢেলে আগুন দিয়ে পোড়ানোর ঘটনায়, জাতীয় মানবাধিকার কমিশনের উচ্চপদস্থ একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে কোরআন অবমাননার কোন আলামত পাননি বলে উপস্থিত সাংবাদিকদের জানান।