মুহাম্মদ (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন

মোঃমাসুদ পারভেজ, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্টের কুরুচিপূর্ণ বক্তব্য ও ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১নভেম্বর) আছরবাদ চৌধুরীর মোড়ে উপজেলার সম্মিলিত ইমাম পরিষদের আয়োজনে এ মানবন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরাসহ সর্বস্তরের জনসাধারণ বিক্ষোভে অংশ নেন।
সমাবেশে বক্তারা ফ্রান্সের সকল পণ্য বয়কটের আহবান করেন। এসময় তারা মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শন করায় ফ্রান্স সরকারের প্রতি তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, রাসুল আমাদের হৃদয়ের স্পন্দন। প্রিয় নবীকে নিয়ে ফ্রান্স যে ধৃষ্টতা দেখিয়েছে সলমান হিসেবে আমরা তা কোনভাবেই মেনে নিতে পারি না। এই ষড়যন্ত্র নতুন কিছু নয় অতীতেও এ ধরনের ঘৃণ্য অপকর্ম তারা করেছে। বিদেশী শক্তিকে বুঝিয়ে দিতে হবে যত ষড়যন্ত্রই তারা করুক এই বিশ্বে ইসলামই টিকে থাকবেই।
তারা আরোও বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করি, যেন বাংলাদেশ রাষ্ট্রীয়ভাবে এ ঘটনার নিন্দা ও ফরাসি পণ্য বয়কটের ঘোষণা দেন
বিক্ষোভ ও মানবন্ধন চলাকালে বক্তব্য রাখেন মোংলা উপজেলা ইমাম পরিষদের সভাপতি মাওঃ রেজাউল করিম, সাধারন সম্পাদক মাওঃ আঃ রহমান, মাওঃ তৈয়বুর রহমান, মাওঃ মনিরুজ্জামান, মুফতি মাওঃ শহিদুল্লাহ, মাওঃ মিজানুর রহমান, মাওঃ মোজাম্মেল হক, মাওঃ এনামুল কবির, মাওঃ মাহামুদুল হাসান গাজী প্রমূখ।
